নিজের একাডেমিতেই কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করলেন সাকিব
একাডেমির সূত্র জানায়, ‘শনিবার সকালের দিকে সাকিব মাঠে আসেন। একাডেমির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে নেটে অনুশীলন করেছেন, প্রায় আড়াই ঘণ্টা। নেটে ভালো ছন্দেই ছিলেন। সাবলীল ব্যাটিং করেছেন।’
এদিন মূলত ব্যাটিং অনুশীলনেই গুরুত্ব দিয়েছেন সাকিব। ঢাকা টেস্টকে সামনে রেখে অনুশীলনে ব্যবহার করেছেন লাল বল।
বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিং চোট পাওয়া সাকিব খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পরিবারের সাথে সময় কাটিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। তবে চোট পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই চট্টগ্রাম টেস্ট খেলতে নামে বাংলাদেশ।
আগামী ৪ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায়। সাকিব এই ম্যাচকে সামনে রেখেই শুরু করেছেন অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম জানিয়েছে, সাকিব ঢাকা টেস্টে খেলতে পারবেন কি না তা জানা যাবে রবিবার (২৮ নভেম্বর)।
মেডিকেল টিমের দায়িত্বশীল সদস্য বলেন, ‘রবিবার সাকিব বিসিবিতে আসার কথা রয়েছে। তখন সাকিবকে পর্যবেক্ষণ করে ওর চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারব। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে, সাকিব ঢাকা টেস্ট খেলার জন্য ফিট আছে কি না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ