দিনের শুরুতেই তাইজুলের জোড়া আঘাত
আগেরদিন করা বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। দিনের প্রথম বলেই এক রান নিয়ে শফিককে স্ট্রাইক দেন আবিদ আলি। পরপর তিন বল ডট খেলেন শফিক। ওভারের পঞ্চম বলে করতে চেয়েছিলেন স্কয়ার কাট।
কিন্তু তার সেই শটটিতে বল ব্যাটে লাগার আগে আঘাত হানে প্যাডে। বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। খালি চোখেই বোঝা যাচ্ছিল, বল আঘাত হানতো স্ট্যাম্পে। তাই আর রিভিউ নেয়নি পাকিস্তান।
যার ফলে শফিকের অভিষিক্ত ইনিংসের সমাপ্তি ঘটেছে ১৬৬ বলে ৫২ রান করে। যেখানে ছিল দুইটি করে চার-ছয়ের মার। শফিক ফিরতে পারতেন ব্যক্তিগত ৯ রানেই। তাইজুলের বলে ঠিক একইভাবে প্যাডে লেগেছিল শফিকের। কিন্তু আম্পায়ার আউট দেননি। বাংলাদেশও রিভিউ নেয়নি। ফলে বেঁচে যান শফিক।
ওপেনারের বিদায়ের পর তিন নম্বরে নেমেছিলেন অভিজ্ঞ আজহার আলি। তাকে প্রথম বলেই বোকা বানান তাইজুল। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি ডিফেন্ড করলেও তার ব্যাট পেরিয়ে বল আঘাত হানে প্যাডে।
এবারও জোরালো আবেদন বাংলাদেশের ফিল্ডারদের। কিন্তু সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। শূন্য রানে সাজঘরে ফেরেন আজহার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ