ব্রেকিং নিউজ: অবসর নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল মালিক
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে মালিক জায়গা পেয়েছিলেন নাটকীয়ভাবে। বিশ্বকাপে নিজেকে প্রমাণ করে জানান দিয়েছেন, এখনও ফুরিয়ে যাননি। টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটটায় মালিক খেলে যেতে চান আরও অনেক দিন।
মালিক বলেন, ‘আমার অবসর নেওয়ার কোনো ভাবনাই নেই। এটা শুধু আমার সিদ্ধান্ত নয়। দলের অধিনায়কও আমাকে দলে চায়।’
মালিক জানালেন, পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের সাথে তিনি কথা বলেছেন, আর বাবরই তাকে দলে চান। মালিকের ভাষায়, ‘আমি তার সাথে এ নিয়ে কথা বলেছি। বাবর বলেছে সে আমাকে দলে চায়, তাহলে বিকল্প খেলোয়াড় তৈরি করতে পারবে এবং খেলোয়াড়দের গড়ে তুলতে পারবে।’
মালিক জানিয়েছেন, স্ত্রী সানিয়া মির্জা টেনিস খেলোয়াড় হওয়ায় পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানোর সুযোগ খুব কমই পান। তবুও দুজনই তাদের খেলোয়াড়ি জীবনকে আরও অনেক দিন টেনে নিতে চান সামনে। মালিকের অবসরের গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দিনে মালিক-পত্নী সানিয়া জানিয়েছেন, অবসরের আগে অন্তত আরও দুটি গ্র্যান্ড স্ল্যাম জিততে চান তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ