দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ওপেনার সাদমানকে বেশ ভালোই পরীক্ষা করলেন শাহিন শাহ আফ্রিদি। টানা দুটি বল অফ স্ট্যাম্পের বাইরে করেছিলেন। একটি ভেতরে ঢুকেছিল। অন্যটি আউটসুইং করে বেরিয়ে গেছে। পরের বলটাই করলেন স্ট্যাম্পে এবং অ্যাঙ্গেল ধরে রেখে আরও ভেতরে ঢুকেছে। এর এতেই পরাস্ত সাদমান। তার রক্ষণে ধস নামল। এলবিডব্লু হয়ে ফিরলেন সাদমান।
ইনিংসের ৫ম ওভারের তৃতীয় বলে সাদমান ফিরলেন ১২ বলে ১ রান করে। বাংলাদেশের সংগ্রহ তখন ১৪ রান।
এরপর উইকেটে এলেন নাজমুল হোসেন শান্ত। সাদমানকে ফেরাতে একটু পরিকল্পনা করতে হয়েছিল আফ্রিদিকে, নাজমুলের ক্ষেত্রে সেটাও দরকার হয়নি। টানা দুটি বল অফ স্তাম্পের বাইরে করেছেন। দ্বিতীয় বলটিতেই খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি নাজমুল। প্রথম স্লিপে ধরা পড়েছেন। ফিরলেন শূন্য রানে। ১৪ রানেই বাংলাদেশ হারাল দুটি উইকেট।
চারে ব্যাট করতে আসা অধিনায়ক মুমিনুলের ওপর আশা ছিল ইনিংসটা মেরামতের। কিন্তু তিনি তা পারলেন না। হাসান আলীর করা লেংথ বল লিডিং এজ হয়ে মিড উইকেটে থাকা আজহার আলীর হাতে ক্যাচ তুলে দিলেন। এবার আর হাতছাড়া করলেন না তিনি। এতেই ১৫ রানেই তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। অবশ্য এর আগের বলেই সাইফ হাসান ক্যাচ তুলে দিয়েছিলেন কিন্তু তা ফিল্ডারের ঠিক সামনে পড়লে সে যাত্রায় রক্ষা পায় সাইফ।
দ্রুতই তিন উইকেট হারানো বাংলাদেশের হয়ে এখন উইকেটে লড়ছেন সাইফ হাসান এবং মুশফিকুর রহিম। সাইফ অপরাজিত আছেন ১৪ আর মুশফিক শূন্য রানে। বাংলাদেশের লিড ৫৯ রানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ