দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বড় আশা তাইজুলের
প্রথম ইনিংসে ৪৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলদেশ। এমন সময় দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই মিডল অর্ডার ব্যাটারের অসাধারণ দৃঢ়তায় পুরো দুই সেশন উইকেট শুন্য ছিল পাকিস্তানি বোলাররা। এর ফলে ভালোভাবেই ম্যাচে ফেরে বাংলাদেশ। পাল্টে যায় ম্যাচের চিত্র্যনাট্য।
৪৪ রানের লিড নিয়ে ম্যাচে এগিয়ে থেকেই তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে মমিনুল হকের দল। কিন্তু এবারও ইনিংসের শুরুতেই লেজে গোবরে অবস্থা টাইগার টপ অর্ডারের। শাহীন শাহ আফ্রিদির সুইং আর গতিতে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন সাইফ-শান্তরা।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে তাইজুল বলেন, 'প্রথম ইনিংসেও দেখেছেন আমাদের ৪টা উইকেট দ্রুত পড়ে গিয়েছিল। তারপরও আমরা আল্লাহর রহমতে ঘুরে দাড়িয়েছিলাম। দ্বিতীয় ইনিংসেও আমরা এমনটাই আশা করছি।'
প্রথম ইনিংসে লিড নেয়ার পর ম্যাচের লাগাম ছিল বাংলাদেশের হাতে। কিন্তু সেটা হাত ছাড়া করতে খুব বেশি সময় নেননি বাংলদেশী ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে সাইফ-শান্তদের দ্রুত ফিরিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। তবে এখনও বাংলদেশের ম্যাচে ফেরার সুযোগ দেখছেন তাইজুল।
অভিজ্ঞ এই স্পিনার আস্থা রাখছেন ব্যাটারদের ওপর। তিনি বলেন, 'আসলে জিনিসটা হতাশার মতো নিলে হবে না। হতাশ হচ্ছি না। আপনি দেখবেন ক্রিকেট খেলাটাই এমন। কেউতো আর ইচ্ছে করে আউট হতে চায় না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ