চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বড় লিডের সম্ভবনা বাংলাদেশের , ব্যাটিংয়ে আছেন লিটন
৪ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। মুশফিকুর রহিম শুরুটা করেছিলেন চার হাঁকিয়ে। তবে ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি।
দিনের তৃতীয় বলে ৩৩ বলে ১৬ রান করা মুশফিক সাজঘরে ফেরেন হাসান আলীর শিকার হয়ে। হাসানের ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন মুশফিক, চোখ ধাঁধানো ডেলিভারিটি উপড়ে ফেলে স্ট্যাম্প। এরপর ক্রিজে আসেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।
লিটনের সাথে বেশ দেখেশুনে খেলছিলেন অভিষিক্ত ইয়াসির আলী চৌধুরী। তবে শাহীন শাহ আফ্রিদির বল হেলমেটে আঘাত করলে মাঠ ছেড়ে যেতে হয় ইয়াসিরকে। শেষপর্যন্ত ম্যাচ থেকেই ছিটকে পড়েন। তার বদলি হিসেবে একাদশে নেওয়া হয় নুরুল হাসান সোহানকে, আর ব্যাটিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে।
লাঞ্চের আগে অবশ্য মিরাজকেও হারিয়েছে বাংলাদেশ। ৪৪ বলে ১১ রান করে সাজিদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১৫ রান, ৬ উইকেট হারিয়ে। ৬২ বলে ৩২ রান করে লড়াই চালিয়ে যাচ্ছেন লিটন। তার সঙ্গী ৯ বলে ০ রানে অপরাজিত কনকাশন সাবস্টিটিউট সোহান।
স্বস্তির ব্যাপার হল, বাংলাদেশের লিড ইতোমধ্যে দাঁড়িয়েছে ১৫৯ রানে। ম্যাচের শেষ ইনিংসে ব্যাট করবে পাকিস্তান। বাংলাদেশের লক্ষ্য তাই যত বড় হবে, তত উজ্জ্বল হবে জয়ের সম্ভাবনা।
সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিনের ১ম সেশন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২
পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২
বাংলাদেশ ২য় ইনিংস : ১১৫/৬ (৪৫ ওভার)ইয়াসির ৩৬ (রি.), লিটন ৩২*, মুশফিক ১৬শাহীন ১৮/৩, হাসান ৪১/২
বাংলাদেশের লিড ১৫৯ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ