ভবিষ্যৎবানী: সপ্তম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি
৬টি ব্যালন ডি’অর জিতেছেন মেসি। ৫টি জিতেছেন রোনালদো। আজ দেয়া হবে ২০২০-২১ মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় রাত দেড়টায় প্যারিসের আলো ঝলমলে থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে তুলে দেয়া হবে সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।
২৪ নভেম্বর শেষ হয়ে গেছে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণের ভোটাভুটির পর্ব। আজ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় রয়েছেন কেবল তিনজন। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা।
সুতরাং, মেসির আবারও ব্যালন ডি’অর জেতাটা প্রায় নিশ্চিতই বলা যায়। যদি তিনি এবার জিততে পারেন, তাহলে তা হবে সপ্তম ব্যালন ডি’অর। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবেন তিনি।
ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। তারা প্রথমে ৩০জন ফুটবলারকে বাছাই করে পুরস্কারের জন্য। এরপর ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ জন থেকে কমিয়ে তালিকাটা ছোট করে আনা হয় ৫জনে।
এরপর এই ৫জনের মধ্য থেকে সেরা ফুটবলার বাছাই করা হয় ৫০ জন বিশেষ সাংবাদিকের ভোটে। এ জায়গায় পয়েন্ট সিস্টেম রাখা হয়। ভোটাররা তাদের পছন্দের সেরা ফুটবলারকে নাম্বার দেবেন ৬, এরপর ৪, ৩, ২ এবং ১ করে। একইভাবে নারী ফুটবলার, সেরা উদীয়মান এবং সেরা গোলরক্ষক নির্বাচন করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত