ব্রেকিং নিউজ: নতুন করে ফিটনেস পরিক্ষা দিলেন সাকিব
বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিং চোট পাওয়া সাকিব খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পরিবারের সাথে সময় কাটিয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। তবে চোট পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই চট্টগ্রাম টেস্ট খেলতে নামে বাংলাদেশ।
আগামী ৪ ডিসেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায়। এই ম্যাচকে সামনে রেখে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (২৯ নভেম্বর) এসে ফিটনেস যাচাই করে গেলেন সোমবার (২৯ নভেম্বর)।
বিডিক্রিকটাইমকে সূত্র জানায়, ‘সাকিব আজ ফিটনেস টেস্ট দিয়েছে। হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে সেরে উঠেছে কি না তা জানা যাবে। ফিটনেস টেস্টের রিপোর্ট এখন টিম ম্যানেজমেন্টের কাছে আছে।’
চট্টগ্রাম টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনে ঢাকা টেস্টের দল ঘোষণার কথা রয়েছে। সূত্র জানায়, ‘ঢাকা টেস্টের দল আজ বা কাল ঘোষণা করা হবে। সাকিব খেলতে পারবে কি না টিম ম্যানেজমেন্ট এবং সাকিবই সেই সিদ্ধান্ত নেবে।’
চোট কাটিয়ে সাকিব অবশ্য ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন। নিজের একাডেমিতে প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। তবে সাকিব টেস্টের মত দীর্ঘ পরিসরের ম্যাচ খেলার ফিটনেস ফিরে পেয়েছেন কি না তা বিবেচনা করেই দল ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক