ব্রেকিং নিউজ: ঢাকা টেস্ট খেলতে পারবেন কি না যা বলছে নির্বাচকরা
সংযুক্ত আরব আমিরাত থেকে সোজা যুক্তরাষ্ট্রে চলে যান পরিবারের কাছে। সেখান থেকে দেশে ফিরলেও চট্টগ্রাম টেস্টে নামতে পারেননি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সুস্থ না হওয়ায় খেলতে পারেননি সাকিব। আগামী ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে খেলবেন সাকিব?
ফিটনেস পরীক্ষা করতে সোমবার সকালে মিরপুরে হাজির তিনি। দিয়েছেন ফিটনেস পরীক্ষা। জাতীয় দলের ট্রেনার নিক লি চট্টগ্রামে থাকায় স্থানীয় ট্রেনারের অধিনেই এই টেস্ট দিয়েছেন সাকিব।
এদিকে ফিটনেস টেস্টের রিপোর্ট গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগে। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানানো হয়েছে সাকিবের সেই রিপোর্ট এখন টিম ম্যানেজমেন্টের হাতে। নির্বাচকরা দেখে সিদ্ধান্ত নেবেন, এই টেস্টে সাকিবকে বিবেচনা করা হবে কিনা।
এ ব্যাপারে এক নির্বাচক অবশ্য জানিয়েছেন, সাকিবের মতো ক্রিকেটার কে না দলে পেতে চাইবে। সে ফিট হলে অবশ্যই ঢাকা টেস্ট খেলবে। তবে সে সিদ্ধান্ত হবে রিপোর্ট দেখার পর।
বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, সাকিবের খেলা না খেলার সিদ্ধান্ত যতটা না বোর্ডের, টিম ম্যানেজমেন্টের, তার থেকে বেশি নির্ভার করছে সাকিবের ওপর।
তার ফিটনেসের যে অবস্থা, তাতে সে নিজে যদি মনে করে খেলবে, তাহলে খেলতে পারে, যদি মনে করে ঝুঁকি না নিয়ে পুরোপুরি ফিট হয়ে তবেই মাঠে নামবে, সেটিও তারই সিদ্ধান্ত। এখন দেখার অপেক্ষা, ঢাকা টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে সাকিবের নাম থাকে কিনা!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক