২য় ইনিংসে বাজে ব্যাটিং কারন হিসেবে সরাসরি যে ক্রিকেটারকে দোষালেন কোচ ডমিঙ্গো
ক্রিজে সেট ব্যাটার নুরুল হাসান সোহানের সাথে ধীরে ধীরে দলকে আলোর পথ দেখাচ্ছিলেন। কিন্তু স্পিনার সাজিদ খানকে লং অনে ছক্কা হাঁকাতে গিয়ে তালুবন্দী হন। তাতে দলও খেই হারিয়ে ফেলে। দলীয় ১৫৩ রানে সোহান ফিরে গেলে ধ্বস নামে। দলীয় ১৫৭ রানে লিটনও আউট হয়ে যান। শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৫৭ রানেই।
দিনশেষে বারবার প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ সময়ে কেন সোহান এই উচ্চাভিলাষী শট খেলতে গেলেন। সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গোর কাঠগড়ায় দাঁড় করেছেন সোহানের এই উইকেটকে।
তিনি বলেন, ‘খেলোয়াড়দের নিয়ে গণমাধ্যমে আমি সমালোচনা করব না। কিন্তু আমার মনে হয় আমরা তখন মোমেন্টাম পাচ্ছিলাম। আমরা আসলে তখন ম্যাচে এগিয়ে ছিলাম। ১৯৬ রানে এগিয়ে ছিলাম, হাতে চারটি উইকেট ছিল। দুই ব্যাটারর ভালো অবস্থানে ছিল। এই জুটি আরও ৪০-৫০ রাজ করতে পারলে পাকিস্তানকে চাপে ফেলতে পারতাম। তখন তারা দিনের শেষ এক ঘণ্টায় ব্যাটিংয়ে নামত।’
সোহানের ভুল মানতে কোনো আপত্তি নেই কোচের, যিনি কিনা খেলোয়াড়দের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন কমই। ডমিঙ্গো বলেন, ‘আপনি যদি সোহানকে জিজ্ঞেস করেন এই বলটিতে তার কী করা উচিৎ ছিল, সে হয়ত আর এই শট খেলবে না। তবে সোহান এই শট দিয়ে তাকে এবং দলকে বিপদে ফেলে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক