আশার চোরাবালিতে বাংলাদেশ কোচ
খালি চোখে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। তাদের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে থিতু হয়ে গেছেন। এরকম অবস্থায় অতিনাটকীয় কিছু ঘটলেই কেবল বাংলাদেশের সম্ভাবনা থাকবে, না হয় ম্যাচ পাকিস্তানিদের।
সেই অলৌকিকতায় ভরসা রেখে বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এখনও আশা ছাড়েননি। তার অনুভব, এখনও বাংলাদেশের সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তার কথা, ‘পাকিস্তানের ৯৩ রান প্রয়োজন। এরকম অবস্থায় বিশেষ কিছু করা জরুরী। কেবল তখনই আমাদের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’
ডোমিঙ্গোর আশা, ‘ক্রিকেটে সবই সম্ভব। আমাদের ভাবতে হবে আমাদের সম্ভাবনা এখনও আছে। যদি শেষ দিন সকালে আধঘন্টার মধ্যে একাধিক উইকেটের পতন ঘটাতে পারি, তাহলে যে কোন ঘটনা যেতে পারে।’
প্রথম ইনিংসে এর চেয়েও শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে একে একে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ব্যাটাররা। আবিদ, শফিক ও ফাহিম আশরাফ ছাড়া কেউ রান করতে পারেননি। এটা ঠিক যে সোমবার হঠাৎ উইকেট ভালো আচরণ করেছে।
রোববার যেভাবে বল সাপের মত একে বেঁকে গেছে, মাঝেমধ্যে স্পিনারদের বল গ্রিপ করেছে, একটু ওঠানামাও করেছে; আজ কিছুই হয়নি। শেষ দিনও যাদ তাই থাকে, পিচ থেকে বোলাররাও একটুও যদি সহায়তা না পান- তাহলে ডোমিঙ্গোর সেই অবিশ্বাস্য কিছুর আশা দূরাশায় পরিণত হবে। দেখা যাক, আসলে কী হয়?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম