ব্যার্থ সাইফ, মুখ খুললেন ডমিঙ্গো
বেশ কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা সাইফ হাসানকে ঘিরে। টেস্ট কিংবা টি-টোয়েন্টি- কোথাওই এই ডানহাতি ওপেনার সুবিধা করতে পারছেন না। অনেকে প্রশ্ন তুলছেন সাইফের টেকনিক নিয়েও।
দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ সাইফ।
ডমিঙ্গো দাবি করলেন, পাকিস্তানের শক্তিশালী বোলিং সামলানোর সামর্থ্য বাংলাদেশের ওপেনারদের নেই! তবে তার বিশ্বাস, তরুণরা দ্রুতই মানিয়ে নেবেন, ভবিষ্যতে আরও ভালো করবেন। ডমিঙ্গো মনে করেন, চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই আউট হওয়ার আগে সাইফ তার সামর্থ্যের ঝলক দেখিয়েছেন। তিনি বলেন, ‘সাইফ তার সামর্থ্যের ঝলক দেখিয়েছে। এমনকি দ্বিতীয় ইনিংসেও আত্মবিশ্বাস নিয়ে ফর্ম ফিরে পেতে লড়ছিল। আমার মনে হয় না সে আগে এত চাপ নিয়ে খেলেছিল কি না।’
‘গতকাল দিনের খেলা শেষের পর ইয়াসির আলী আমার কাছে এসেছিল। বলল, সে এত লড়াকু ম্যাচে কখনও খেলেনি। তরুণদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। তারা মানসম্পন্ন একটি দলের বিপক্ষে খেলছে। এখানে প্রত্যাশাও অনেক বেশি।’
তবে তরুণরা ‘শিক্ষা’ নিলেও এমন পারফরম্যান্স যে মেনে নেওয়ার মত নয়, তা-ও মেনে নিলেন ডমিঙ্গো। তার ভাষায়, ‘এটা হতাশাজনক। এই উইকেটে তারা যেভাবে আউট হয়েছে তা দেখে আমরা খুশি নই। সাদমান তার সর্বশেষ টেস্টে শতক হাকিয়েছে, কিন্তু তা খেলেছে ৫-৬ মাস আগে। নতুন বলে আমরা চাপে পড়ে যাচ্ছি। আমরা একটি মানসম্পন্ন বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলছি।’
‘সাইফ মাত্র ওর ষষ্ঠ ম্যাচ খেলল। সে অনেক অনভিজ্ঞ। সাদমান হয়ত বড়জোর দশটির মত ম্যাচ খেলেছে। এই মানের বোলারদের বিপক্ষে ভালো করা ওদের জন্য কঠিন। তাই টেস্টে ওদের আরও অনেক কাজ করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক