১ম টেস্ট ম্যাচ হেরে সরাসরি যে ক্রিকেটারকে দুষলেন মুমিনুল
এর আগে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন মেহেদি হাসান মিরাজ। শেষের দিকে আজহার আলি ও অধিনায়ক বাবর আজম মিলে পাকিস্তানের ৮ উইকেটের জয় নিশ্চিত করেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে পাকিস্তান সবকয়টি উইকেট হারিয়ে থেমেছিল ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হলে পাকিস্তানের সামনে দ্বিতীয় ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছিল ২০২ রানের।
এদিকে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারের পর এর কারণ ব্যাখা করেছেন অধিনায়ক মুমিনুল হক। তার মতে বাংলাদেশ দল ম্যাচে দুই ইনিংসেই পিছিয়ে গিয়েছিল প্রথম সময়টাতে। অর্থাৎ প্রথম ইনিংসে দ্রুত উইকেট হারানোর সাথে দ্বিতীয় ম্যাচে গিয়েও দ্রুত ৪ উইকেট হারাতেই দলের স্কোর বড় হয়নি বলে মনে করেন টাইগার অধিনায়ক।
মুমিনুল বলেন, ‘’আমার মনে হয় আমরা প্রথম ঘণ্টাতেই ম্যাচ হেরেছি দুই ইনিংসেই। প্রথম ইনিংসে লিটন ও মুশফিক ভালো করেছিল ব্যাট হাতে। আমরা যদি আরও অন্তত ১০০ রান পেতাম তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত।‘
নতুন বলে বাংলাদেশ দলের দুর্দশার চিত্র নতুন নয়। যার পুনরাবৃত্তি হয়েছে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও। তাই মুমিনুল মনে করেন নতুন বল মোকাবেলার ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে দলের।
তিনি যোগ করেন, ‘’নতুন বলে আমাদের আরও উন্নতি করতে হবে। এই উইকেট ব্যাটারদের পক্ষে ছিল। শাহিন আফ্রিদি ও হাসান আলি দুজনেই ভালো বল করেছে ম্যাচে।‘’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম