সাইফ-শান্তদের যে পরামর্শ দিলেন মুমিনুল
পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের আগে বাংলাদেশ শেষবার টেস্ট খেলেছিল চার মাস আগে, জুলাইতে। আর এই সময়টাতেই নিজেদের কৌশলগত ভুলগুলো শুধরে নিতে পারতেন সাইফ-শান্তরা। কারণ চট্টগ্রাম টেস্টে বাউন্স বলে দুর্বলতা চোখে পড়েছে সাইফের, শান্তর ব্যাট-প্যাডের মাঝে বড় গ্যাপ দেখা গিয়েছে।
আধুনিক সময়ের ক্রিকেটে টেকনিকগত ভুল সিরিজের পর সিরিজে নিয়ে যাওয়া বেমানান। আর তাই ব্যক্তিগত তাগিদেই সিরিজের মাঝের লম্বা সময়গুলো কাজে লাগানো উচিত ব্যাটারদের, মনে করছেন মুমিনুল হক।
টাইগারদের টেস্ট দলপতি বলেন, 'কিভাবে সমস্যার সমাধান করা যায় এটা ব্যক্তিগতভাবে ঠিক করতে হবে। কোন জায়গায় সমস্যা সেটা খুঁজে নিতে হবে। সাইফ থেকে শুরু করে সবাই। যখন গ্যাপ পায় তখন সেসব নিয়ে কাজ করা উচিত। বা বিরতি থাকে তখন কাজ করা উচিত।'
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশের টপঅর্ডার। প্রথম ইনিংসে ৪৯ রানে চারটি ও দ্বিতীয় ইনিংসে ২৫ রানে চারটি উইকেট হারায় টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে।
ঢাকা টেস্টের আগে মানসিক প্রস্তুতির ওপরেও জোর দিয়েছেন তিনি। মুমিনুলের ভাষায়, ‘এই দুই দিন অনুশীলন করে খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না। সোজা বাংলায় যদি বলি- এই দুই দিনে এত বেশি চিন্তা না করে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা দরকার।’
মানসিক সেই কাজ কীভাবে করতে হবে, মুমিনুল সেই দিকটিও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘কোন জায়গাগুলোতে কাজ করা দরকার এইগুলা নিয়ে একটু চিন্তা করা, মানসিকভাবে নিজেকে ফিট রাখা। যে বোলারদের বিপক্ষে খেলব সে বিষয়ে ভাবা। মানসিকভাবে ফিট রাখতে পারলে ব্যর্থতা কাটিয়ে ওঠা যায়।’
অন্যদিকে ঢাকা টেস্টে পাকিস্তানের পেসারদের সামলানোর জন্যও মানসিকতা দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়েছেন মুমিনুল। তিনি বলেন, ‘ওদের মানসিকতা দৃঢ়। ভালো স্কিলের বিপক্ষে নতুন বলে ব্যাটিং করলে আপনাকেও মানসিকভাবে দৃঢ় হতে হবে। জানতে হবে ওরা কীভাবে অ্যাটাক করতে পারে। ব্যাটারদের স্কিল নিয়ে কাজ করার সুযোগ নেই। মানসিকভাবে যত শক্ত থাকবেন তত ভালো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম