ব্রেকিং নিউজ: শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দারুন সুখবর দিল মুস্তাফিজকে
আইপিএলের গত আসরে ৮টি দল অংশ নিলেও আগামী আসরে দল বৃদ্ধি পেয়েছে আরও দুইটি। মোট ১০ নিয়ে আয়োজিত হতে যাওয়া টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে শর্ত মেনে রিটেইন করানো ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে আগামী আসরের জন্য।
এদিকে আইপিএলের নিয়মিত সদস্য বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান গত আসরে খেলেছিলেন তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও সেমি ফাইনাল ও ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা গিয়েছিল সাকিবকে। তবে এই অলরাউন্ডারের প্রতি নাইটদের আস্থা শতভাগ না থাকায় তাকে নিলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে নাইটরা।
শুধু সাকিব আল হাসানই নয়, দলটির দুই পেসার প্যাট কামিন্স এবং লকি ফার্গুসন এই দুইজনকেও রিটেইন করায়নি শাহরুখ খানের দল। ফলে দলটিতে পেসারের ঘাটতি দেখা দিয়েছে।
আরেক বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান গত আসরে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। বল হাতে দুর্দান্ত এক আসর শেষ করলেও মুস্তাফিজকে রিটেইন করানি রাজস্থান। তাকেও নিলামের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ২০২২ আইপিএল আসরের জন্য।
মুস্তাফিজকে রাজস্থান ছেড়ে দেয়া ও কলকাতার পেস বোলিং বিভাগের শক্তি বাড়ানোর জন্য কাটার মাস্টারকে আগামী আসরের জন্য দলে ভেড়াতে পারে কলকাতা এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। মূলত মুস্তাফিজের গত আসরের পারফরম্যান্সের কারণেই নাইটরা তাকে নিলাম থেকে দলে নিতে পারে বলে গুঞ্জন উঠেছে। শেষ পর্যন্ত সেই গুঞ্জন কতটা সত্যি হয় তা জানা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের সময়ই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন