হঠাৎ করে মাঠের ভিতরে অন্যরকম আনন্দে মাতলেন সাকিব
ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টা ছুঁইছুঁই। হঠাৎ মাঠের পূর্ব দিকের ইনডোর থেকে মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। প্রেসবক্স থেকে প্রথমে বোঝা যাচ্ছিল না কে? পরে সবার চোখ আটকে গেলো, আরে এ যে সাকিব! কিন্তু কী করছেন সাকিব? বলা নেই, কওয়া নেই, হঠাৎ পিচ কভারের ওপর স্লাইড করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
একদম পূর্ব দিকের পিচ কভার থেকে শুরু করলেন, তারপর পুরো শরীর ছেড়ে দিলেন পানি জমে থাকা পিচ কভারের ওপর। ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন অন্তত ১৫-২০ গজ। পশ্চিম দিকে কভারের একদম শেষ ভাগে গিয়ে যখন উঠে দাঁড়ালেন, তখন পরিষ্কার বোঝা গেল, সাকিব জলে ভেজা কভারে স্লাইড করলেন দুরন্ত কিশোরের মতো।
পিচের ওপরে জলরাশি দেখেই হয়তো নিজের কৈশোরে ফিরে যাওয়ার ইচ্ছে জেগে উঠলো চ্যাম্পিয়ন অলরাউন্ডারের। যেই ভাবা সেই কাজ। মুহূর্তেই ঝাপিয়ে পড়া। তারপর ঠিক যেন পুকুরে এক ডুবে অনেক দূর চলে যাওয়ার মতো পুরো স্লাইড শেষ করলেন একদম কভারের শেষ প্রান্তে।
বৃষ্টিতে সারা দিনে খেলা হয়েছে মোটে ৩৮ বল। বেলা ১২টা ৫০ মিনিটের পর একটানা ৬.২ ওভার পর সেই যে বন্ধ হলো ম্যাচ, তারপর টানা বৃষ্টিতে আর শুরু হয়নি। বেলা ৩টা নাগাদ দিনের খেলা বাতিলে ঘোষণা এলো। তার আগে সাকিবের মজার কাণ্ড মাঠে উপস্থিত দর্শকদের অন্যরকম আনন্দ দিলো। সাকিব নিজেও তা মনে প্রাণে উপভোগ করলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ