এটা আমি কখনো কল্পনা করিনি: মেসি
অনেকেই আপনাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে থাকেন, এ নিয়ে আপনার ভাবনা কী? এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বলেছেন, আমি কখনো বলিনি আমিই ইতিহাসের সেরা। এটা ভাবিও না।
তিনি আরও বলেন, সেরাদের একজন হতে পারাটাই আমার জন্য যথেষ্ট। এটা আমি কখনো কল্পনা করিনি। আমি সবার সেরা হওয়া না হওয়াতে কিছু বদলাবে না। আমি হতে চাইওনি।
গত সোমবার সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এ উপলক্ষেই ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মেসি।
তিনি বলেন, আমি জানি না, বাকিদের জন্য আমি আদর্শ কি না। আমি কখনো বাকিদের আদর্শ হওয়া বা কাউকে উপদেশ দেওয়ার কথা ভাবিনি।
ক্যারিয়ারের শুরু থেকে স্বপ্নের পেছনে ছুটেছেন জানিয়ে মেসি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্নের পেছনে ছুটেছি। প্রথমে আমার স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়া। তারপর আমি নিজের উন্নতি করতে চেয়েছি এবং প্রতি বছর নতুন উচ্চতায় যেতে চেয়েছি। এ সময়গুলোতে কখনো কখনো ভাগ্যের সাহায্যও পেয়েছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- ইতালিতে যেতে চান? ৪ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ