খাজার ব্যাটে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া
স্মিথ এবং খাজা মিলে গড়েছেন ১২৫ রানের জুটি। এই জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকে এগিয়ে চলছে। যদিও স্টুয়ার্ট ব্রডের হঠাৎ ঝলকানিতে দ্রুত দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন এ প্রতিবেদক লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১০০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান। স্টিভেন স্মিথ ৬৭ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে ব্যাট করছেন উসমান খাজা। ৯ রান নিয়ে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারে।
বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৬.৫ ওভার। তাতে ডেভিড ওয়ার্নার (৩০), মার্নাস ল্যাবুশেন (২৮) এবং মার্কাস হ্যারিসরা (৩৮) উইকেটে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডের তোপের মুখে সেটা আর সম্ভব হয়নি। দিন শেষ করেছিল তারা ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে।
আজ সকালে ৬ রান নিয়ে স্মিথ এবং ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। যদিও স্মিথ ৬৭ রান করে ফিরে যান ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৪১ বল খেলেন তিনি। ১৭৬ বল খেলে ৬৮ রানে ব্যাট করছেন খাজা। ৩টি উইকেট নিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়