সবাইকে চমকে দিয়ে বিপিএলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স
গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটারদের স্কোয়াডে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে কোনো কোনো দল তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখলেও কিছু দল আবার গুরুত্ব দিয়েছে অভিজ্ঞতার দিকেই।
অন্যদিকে প্লেয়ার্স ড্রাফটের বাইরেও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে খেলোয়াড় নেয়ার সুযোগ ছিল। বিদেশি কোটায় তিনজন ও একজন দেশী ক্রিকেটার নেয়ার সুযোগ পেয়েছিল দলগুলো। ড্রাফটের আগে তাই এই কোটাও পূর্ন করেছে ফ্র্যাঞ্চাইজিরা।
বিপিএলের অষ্টম আসরে অন্যতম শক্তিশালী দল গঠন করেছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফটের আগেই তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে। সেই সাথে বিদেশি বাকি দুই ক্রিকেটার হিসেবে তারা নিয়েছে সুনিল নারাইন ও অলরাউন্ডার মঈন আলিকে। প্লেয়ার্স ড্রাফটের বাইরেও তারা দলে নিয়েছে ওশনে থমাস ও লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে।
বিদেশি ক্রিকেটারের পাশাপাশি দেশী ক্রিকেটারের ক্ষেত্রেও তারকার ছড়াছড়ি রয়েছে দলটিতে। ড্রাফটের আগেই তারা স্কোয়াডে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। ড্রাফট থেকে তাদের স্কোয়াড শক্তিশালী করতে নেয়া হয়েছে লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, পারভেজ হোসেন ইমন কিংবা মাহমুদুল হাসান জয়ের মত ব্যাটসম্যানদের। গুঞ্জন রয়েছে দলটির অধিনায়কত্ব এবার তুলে দেয়া হতে পারে ইমরুল কায়েসের হাতে। এছাড়া বোলিং বিভাগে আবু হায়দার রনি ও মেহেদি হাসানরা থাকতে পারেন দলটির ভরসার নাম হয়ে।
এক নজরে দেখে নেয়া যাক বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পুর্নাঙ্গ স্কোয়াড
মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুনীল নারিন, ইমরুল কায়েস, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভির ইসলাম, কুশল মেন্ডিস, ওশানে থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?