ব্রেকিং নিউজ: কেন উইলিয়ামসকে একটি কথা বলতে চান মমিনুল
আমরা করবো জয়, গানটি পরিণত হয়েছে টাইগারদের থিম সংয়ে। বাংলাদেশের ১৬ তম টেস্ট জয়ের পরও ড্রেসিংরুমে গাওয়া হয়েছে এই গান।
অনেক প্রথমের ইতিহাস বদলেরও ছিল এই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। ১০ বছর আগে ভলিবল প্লেয়ার হিসেবে এয়ারফোর্সে জয়েন করা এবাদত হোসেন ম্যাচ সেরা হলেন নিউজিল্যান্ডের মাটিতে বে ওভালে। এভাবেই বদলায় ইতিহাসের পাতা, বদলান এবাদতরা।এমন দুর্দান্ত টেস্ট জয়ের পর আনন্দের বন্যায় ভাসছে পুরো বাংলাদেশ। ক্রিকেটাররা ড্রেসিংরুম ও টিম হোটেলেও উৎসব করেছেন।
আচ্ছা কিউইদের প্রতিক্রয়া কী? প্রায় সাড়ে চার বছর পর দেশের মাটিতে প্রথম হার। ১৭টি ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পরাজয়- ব্ল্যাকক্যাপসরা কীভাবে দেখছে এ হারকে?
শুনে অবাক হবেন, টাইগারদের এ জয়ে নিজেরা হতাশায় না পুড়ে মুমিনুল বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন খোদ কিউই অধিনায়ক টম লাথাম এবং বাঁহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার।
এ বিষয়ে অধিনায়ক মমিনুল বলেন, ‘আমার ইচ্ছে ছিল নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার। তবে মাঠেই কথা হলো এ টেস্টের অধিনায়ক লাথাম ও ওয়াগনারের সঙ্গে। তারা আমাদের পুরো দলকে অভিনন্দন জানালো। লাথাম বলেছে, এ ম্যাচে জয় তোমাদেরই প্রাপ্য। তোমরা খুব ভাল ক্রিকেট খেলেছো। প্রতি দিন সবকটা সেশনে আমাদের চেয়ে ভালো পারফরম করেছো। তাই এ খেলায় তোমরাই জয় ডিজার্ভ করো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়