ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে ইতিহাস গড়া টাইগাররা
দ্বিতীয় টেস্ট জিততে না পারুক, অন্তত ড্র করলেও কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে মুমিনুল হক অ্যান্ড কোংদের।
দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ৯ জানুয়ারি এই মাঠে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই টেস্টে খেলার জন্য আজ সকালেই মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চ এসে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বিসিবি থেকে সরবরাহ করা ভিডিওতে দেখা যাচ্ছে মাউন্ট মঙ্গানুইয়ে ক্রিকেটারদের বিমানে ওঠার দৃশ্য। এরপর ক্রাইস্টচার্সে এসে বিমান থেকে নামার দৃশ্য। তাতে দেখা গেছে, ঐতিহাসিক টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়েছিল টাইগাররা। এরপর নিজেরা করেছিল ৪৫৮ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।
পেসার এবাদত হোসেন চৌধুরী একাই নিয়েছেন ৬টি উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য দাঁড়ায়। ২ উইকেট হারিয়ে অনায়াসেই এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়