অনুশীলনে ফিরেই ভক্তদের চরম দু:সংবাদ দিলেন মাশরাফি
তবে পিঠে ব্যথা থাকায় বিসিএলে না খেলার সম্ভাবনাটাই বেশি বলে জানিয়েছেন মাশরাফী। বিসিএলে না খেলা হলেও বিপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশা সাবেক এই টাইগার অধিনায়কের।
“না বিসিএলে খেলব কী না এখনও কনফার্মেশন আসেনি। আমি আসলে... ব্যাক পেইন আছে। আসছি অনেক দিন পর। একটু সময় লাগবে। আর সামনে বিপিএল আছে, শুরু করছি আস্তে আস্তে। ডিপেন্ড করছে ব্যাক পেইনটার কি অবস্থা হয় সেটার ওপর। বিসিএলে খেলার কথা ছিল, যেটা বললাম যে আসলে প্রস্তুতিটা পুরোপুরি না হলে কনফার্মেশন দিতে পারছি না।”
লম্বা সময় পর অনুশীলনে ফিরলেও লম্বা রান-আপ নিয়ে বোলিং করেননি মাশরাফী। মাহমুদউল্লাহ রিয়াদকে নেটে বোলিং করেছেন খানিকক্ষণ। এরপর আড্ডায় মাতেন সতীর্থদের সঙ্গে।
না, বোলিং তো করিনি আসলে, শর্ট রান আপে দেখছিলাম যে কী অবস্থা। তো বোলিংয়ের সময় রিয়াদ ভালো বলতে পারবে। ফুল রান আপে আসলে এখনও তো করি নি, তো এখনই এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এখন যেটা হচ্ছে, একটা রিহ্যাভ প্রক্রিয়ার মধ্যে আছি, ব্যথাটা কিছু কমেছে।”
মাশরাফী আশা করছেন আগামী সপ্তার মধ্যেই ফুল রান-আপে বোলিং করতে পারবেন। যেহেতু তিনি ফিট আছেন, ব্যথাটা কমে গেলেই পূর্ণ রিদমে ফিরতে পারবেন বলে আশা তার।
“আগামী সপ্তায় ফুল রান আপে করতে পারলে বুঝতে পারব। খুব বেশি কিছু চেঞ্জ আসছে বলে মনে হয়নি। পেইনের পয়েন্ট অব ভিউ থেকে না, রিদম ক্যাচ করতে বেশিদিন লাগবে না, যেহেতু ফিটনেস ঠিকাছে। তো আমার কাছে মনে হয়না রিদমে ফিরতে বেশিদিন লাগবে। যত তাড়াতাড়ি ফুল রান-আপে ফিরতে পারব ততোই ভালো।”
আসন্ন বিপিএলে ঢাকা’র হয়ে খেলবেন মাশরাফী। যে দলে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ এক ঝাঁক তারকা ক্রিকেটার। আগামী ২১ জানুয়ারি থেকে শুরুর হবে বিপিএলের অষ্টম আসর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়