এটাই বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য : মাশরাফি
মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জয়ে উল্লসিত গোটা ক্রিকেট অঙ্গন।
ম্যাচ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে অনুভূতি প্রকাশ করে মাশরাফি বলেন, ‘দারুণ। বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিৎ এটাই সর্বোচ্চ জয় (সাফল্য)। বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই। তাও নিউজিল্যান্ডের মাটিতে, যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন। এটা তো দারুণ ব্যাপার। অনেক খেলোয়াড় দলের সাথে নেই। এখান থেকে ভাবলে, শূন্য থেকে এত বড় জয়- দারুণ ব্যাপার।’
মাশরাফি মনে করেন, মাউন্ট মঙ্গানুই টেস্টে দলের পারফরম্যান্স অনেক প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়েছে। তিনি বলেন, ‘এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। শুধু খেলোয়াড় না, বাইরের অনেকেও চাইলে অনেক প্রশ্নের উত্তর মেলাতে পারবে। এখানেই সব লেসন আছে।’
ঐতিহাসিক এই জয়ের পর মাশরাফিকে কল করেছিলেন অধিনায়ক মুমিনুল হক। মাশরাফি সাড়া দিতে পারেননি, তবে দূর থেকেই তাকে স্পর্শ করছে দলের আবেগ-অনুভূতি।
তিনি বলেন, ‘মুমিনুল কল দিয়েছিল, কিন্তু দুই দেশের সময়ে ফারাক থাকায় কথা হয়নি। আজ চেষ্টা বলব কথা বলার দুই-একজনের সঙ্গে। কথা বলা জরুরী না। জরুরী হল ওরা খেলা উপভোগ করছে। এত বড় জয় এসেছে। এটা বাংলাদেশের সবার জন্য বিরাট মুহূর্ত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়