কৃতিত্ব মুমিনুলের, সুজন ভাই বুস্ট আপ করেছে : মাশরাফি
বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় সুজনকে। ক্রিকেটারদের সাথে তার সুসম্পর্কের কারণে সুজনের উপস্থিতি ড্রেসিংরুমের পরিবেশটাই যেন বদলে দেয়। এবার এর প্রতিফলন দেখা গেল নিউজিল্যান্ড সফরের মত কঠিন মিশনে।
মাশরাফির মূল্যায়ন, ‘তারা দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং বোলিং খুব ভালো করেছে। ক্যাচিং যদি দেখেন, দারুণ কিছু ক্যাচ নিয়েছে। ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল।’
প্রবল সমালোচনার ঢেউ সামলে বাংলাদেশ দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা মুগ্ধ করছে মাশরাফিকে। তিনি বলেন, ‘দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো… মুমিনুল আছে, সুজন ভাই গেছে ওখানে। যারা আছে তারা হয়ত দলকে বুস্ট আপ করেছে, বলেছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব। এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য।’
সেই দারুণ বার্তা তৈরি করার পেছনের কারিগর কি তবে সুজন? অতীতের বেশ কিছু স্মরণীয় সাফল্যের পেছনে তিনি ছিলেন টিম ম্যানেজমেন্টের অংশ। মাশরাফি বলেন, ‘ক্রিকেটারদের জন্য উনি ইতিবাচক একজন মানুষ। এজন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও, খেলোয়াড়দের সাথে কতটুক আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন। এই জায়গা থেকে সুজন ভাইর কথা বলতেই হবে।’
মাশরাফি মনে করেন, মুমিনুলের ছোট্ট কাঁধে তুলে দেওয়া পুরো দলের ভার নেওয়ার সক্ষমতা হয়ে গেছে মুমিনুলের। বিশ্বচ্যাম্পিয়নদের নিজেদের মাঠে হারানোর মত দলটি মুমিনুলই সাজিয়ে-গুছিয়ে এনেছেন, মনে করেন মাশরাফি।
তিনি বলেন, ‘মুশফিককে সরানোর পর সাকিব আসলো, তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে করা হল। আমি জানি না মুমিনুলও তখন প্রস্তুত ছিল কি না। তারপর এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে।’
‘এখন দলে যারা আছে, বাইরে থেকে আমরা দেখছি- সাকিব তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিৎ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live