মুমিনুলকে প্রশংসায় ভাসিয়ে ম্যাচ জয়ের পুরো কৃতিত্ব যে ক্রিকেটারকে দিলেন মাশরাফি
মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে মুমিনুল নেতৃত্ব দেন ১১ ম্যাচে, যেখানে ২ জয়ের বিপরীতে ১ ড্রই ছিলো সাফল্য। জয় পাওয়া ম্যাচ দুটোও আবার জিম্বাবুয়ের মতো খর্ব শক্তির দলের বিপক্ষে। ইনিংস ব্যবধানে হারতে হয়েছে ৪ ম্যাচে। আছে ঘরের মাঠে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের নজিরও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে একমাত্র দল হিসেবে বাংলাদেশ পায়নি কোনো জয়। ঐ চক্রে তলানিতে থেকে শেষ করা বাংলাদেশ দ্বিতীয় চক্রের প্রথম দুই ম্যাচেও হেরেছে।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকের পর থেকে পূর্ণ শক্তির দল পাননি বলেই চলে। নিষেধাজ্ঞার কারণে শুরু কয়েক ম্যাচে ছিলেন না সাকিব, পরে ফিরলেও চোট, বিশ্রামে পেয়েছেন মাত্র ৪ টেস্টে।
তামিম ইকবালকে পাওয়া যায়নি বেশির ভাগ ম্যাচে, মাহমুদউল্লাহ রিয়াদ এক পর্যায়ে বাদ পড়েন, ফিরে এসে এক ম্যাচ খেলেই অবসরের ঘোষণা দেন। এমন বাজে সময় পার করা দল নিয়েও কখনো আশাহত হননি মুমিনুল।
এমনকি মাউন্ট মঙ্গানুই টেস্টেও একমাত্র অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পেয়েছেন মুশফিকুর রহিমকে। ফলে চরম হতাশাজনক পরিস্থিতি কাটিয়ে এমন জয়ে অধিনায়ক মুমিনুলকে বাহবা দিতে কার্পন্য করেননি সাবেক সফল কাপ্তান মাশরাফি।
আজ (৬ জানুয়ারি) দীর্ঘ বিরতির পর মিরপুরে অনুশীলন করতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন মাশরাফি।
তিনি বলেন, ‘মুশফিককে সরানোর পর সাকিব আসলো, তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে করা হল। আমি জানি না মুমিনুলও তখন প্রস্তুত ছিল কি না। তারপর এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে।’
‘পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে। এখন দলে যারা আছে, বাইরে থেকে দেখছি সাকিব, তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। মুশফিকও ওকে হেল্প করছে। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিৎ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?