এমন বোলিং করলে কেউ মারতে পারবে না, খেলার সময় এবাদতকে বললেন টেলর
ক্যারিয়ার সেরা বোলিং করার দিনে গতির সঙ্গে দারুণভাবে লাইন, লেন্থ বজায় রেখেছিলেন ডানহাতি এই পেসার। যে কারণে এবাদতের বল খেলতে বেগ পেতে হচ্ছিলো কিউই ব্যাটারদের। যার ফলশ্রুতিতে এবাদত মেরে খেলতে বললেও রস টেলর জানিয়েছিলেন, এমন বোলিং করলে তাকে কেউ মারতে পারবে না।
মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে ১০ ম্যাচে এবাদত পেয়েছিলেন মোটে ১১ উইকেট। তার বোলিং গড় ছিল অনেক বেশি দৃষ্টিকটু (৮১.৫৫)। এমন অবস্থায় প্রথম টেস্টে তার খেলা নিয়েও ছিল শঙ্কা। সুযোগ পেয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও চোখে লাগার মতো বোলিং করতে পারেনি এবাদত।
সবকিছু বদলে যায় চতুর্থ দিন বিকেলে তার দারুণ এক স্পেলে। মাত্র ৭ বলে ব্যবধানে উইল ইয়ং, হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেলকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন এবাদত। চতুর্থ দিন ৪ কিউই ব্যাটারকে আউট করা এবাদত সুযোগ পেয়েও ফিল্ডারদের ব্যর্থতায় টেলরকে নিজের ঝুলি বন্দি করতে পারেননি।
যদিও পঞ্চম দিন সকালেই টেলরকে সাজঘরে পাঠিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন। ডানহাতি এই ব্যাটারকে আউট করার পর তার সঙ্গে কথা বলতে দেখা যায় এবাদতকে। এ ছাড়া চতুর্থ দিন বিকেলেও তার কিছু একটা বলতে শোনা যায়। ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সেই কথোপোকথন খোলাসা করেছেন তিনি।
এ প্রসঙ্গে এবাদত বলেন, ‘আমি তাকে (টেলরকে) বললাম তুমি এত ভালো মারতে পারো, আমাকে মারছো না কেন? বললেন, 'ভাই, এই পিচে এমন বোলিং করলে কেউ মারতে পারবে না'। মাউন্ট মঙ্গানুই টেস্টে নামার আগ পর্যন্ত এবাদত হোসেনের বোলিং পরিসংখ্যান ছিল খুবই দৃষ্টিকটু। তাকে নিয়মিত সুযোগ দেয়ার কারণে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে নিয়েও সমালোচনা হয়েছে বহুবার। তবে কিউইদের বিপক্ষে শুধু আস্থার প্রতিদানই দেননি এবাদত, সঙ্গে ইতিহাস গড়া জয়ের দিনের ম্যাচ সেরাও হয়েছেন।
ক্যারিয়ার সেরা বোলিং করার দিনে গতির সঙ্গে দারুণভাবে লাইন, লেন্থ বজায় রেখেছিলেন ডানহাতি এই পেসার। যে কারণে এবাদতের বল খেলতে বেগ পেতে হচ্ছিলো কিউই ব্যাটারদের। যার ফলশ্রুতিতে এবাদত মেরে খেলতে বললেও রস টেলর জানিয়েছিলেন, এমন বোলিং করলে তাকে কেউ মারতে পারবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে