বিসিসিআই ঘোষিত দল নিয়ে বিদ্রোহ করলেন তারকা ক্রিকেটার
দলে জায়গা না পাওয়ায় হতাশ পুনম রাউত সোশ্যাল মিডিয়াকে নিজের ক্ষোভ প্রকাশের জন্য বেছে নিলেন। টুইটারে এক পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ।
২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরানসহ ৭৩.৭৫-র গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে যারা মাঠ নামবেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই।
৩২ বছর বয়সী পুনম, ভারতের হয়ে এখনও অবধি ৭৩টি ওয়ান ডে ম্যাচে ৩৪.৮৩-র গড়ে মোট ২২৯৯ রান করেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৫৮.২৬-র স্ট্রাইক রেটই সম্ভবত পুনমের কাল হয়ে দাঁড়াল। সাম্প্রতিক অতীতে ভারতীয় মহিলা দল মন্থর গতির ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচিত হয়েছে। সম্ভবত সেই কারণেই পুনমের অত্যন্ত কম স্ট্রাইক রেটের জেরে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হল। ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। দলের অধিনায়কত্বে দায়িত্বে রয়েছেন মিতালি রাজ, সহ-অধিনায়ক হরমন্প্রীত কউর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে