বাংলাদেশের বিপক্ষে হার বিশ্ব ক্রিকেটের জন্য ভালো: টেলর
নিউজিল্যান্ড যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন জায়গা। বিশেষ করে উপমহাদেশের দলগুলোকে সবচেয়ে বেশি ভুগতে হয়। ২০১১ সালে পাকিস্তানের জয়ের পর গত ১০ বছরে কিউইদের মাটিতে জিততে পারেনি উপমহাদেশের কোনো দল।
নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ানদের সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ যেকোনো সংস্করণে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নিয়েছে।
এর আগে কিউইদের ডেরায় সব সংস্করণ মিলে টানা ৩২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপজয়ীদের এমন হারে খানিকটা বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। তবে মাউন্ট মঙ্গানুই টেস্টে ফলাফলকে নীতিবাচক হিসেবে দেখছেন না টেলর।
৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন তবে আমি মনে করি এটি বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো। বাংলাদেশ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য অনেক গর্বিত ইতিহাসের গর্বিত জাতি। আমি মনে করি না যে এটি খারাপ ফলাফল ছিল।’
মাউন্ট মঙ্গানুইতে পুরো পাঁচদিন জুড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, সব জায়গাতেই আধিপত্য বিস্তার করেছে টাইগাররা। সফরকারীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় হতাশ টেলর। সেই সঙ্গে টেস্ট টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও উন্নতি করতে হতে হবে বলে মনে করেন তিনি।
টেলর বলেন, ‘অবশ্যই, আমরা হতাশ হয়েছিলাম যে আমরা একটুও প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। পুরোটা সময়ই আমরা ম্যাচের বাইরে ছিলাম। কিন্তু আমি মনে করি টেস্ট ক্রিকেট টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে