মুমিনুলদের নিয়ে নতুন বার্তা দিলেন হাথুরুসিংহে
এমনিতে মুমিনুল হকের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিলনা হাথুরুসিংহের। রঙিন পোশাকে জাতীয় দল থেকে মুমিনুলকে বাদ দিয়েছিলেন হাথুরুসিংহে, টেস্টেও লড়াই করে টিকে থাকতে হত তাকে। অস্বস্তিতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান পড়তি ফর্মে দলে জায়গাও হারিয়েছেন লঙ্কান এই কোচের অধীনে। ৬০ এর বেশি গড়ধারী মুমিনুলের গড় নেমেছে ৪০ এর নীচে।
টাইগারদের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক গেলবছর জানিয়েছিলেন হাথুরুসিংহের সিদ্ধান্তের কারণে এখন তিনি ভালো অবস্থানে আছেন।
এক ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন,‘ওর (হাথুরুসিংহে) হয়তো মনে হয়েছিল আমার কোথাও দুর্বলতা আছে। আমি ওর কাছে কৃতজ্ঞ, কারণ মানুষ এমন একটা সিদ্ধান্তের কারণে অনেক সময় ভালো অবস্থানে চলে যায়। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ভালো অবস্থানে বলতে আগের চেয়ে বেটার আল্লাহর রহমতে।’
‘ওই সময় যদি ওই পরিস্থিতিটা তৈরি না হতো। তাহলে জিনিসটা আমি ওইভাবে নিতাম না। সিরিয়াসলি নিতাম না। এটা হওয়ার কারণে ওর কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ যা করে ভালোই করে। ওই জিনিসগুলো যখন হচ্ছিলো আমি পজিটিভলি নিয়েছিলাম।’
মুমিনুল যে উন্নতি করেছেন তা স্পষ্ট হবে চন্ডিকা হাথুরুসিংহের করা এক টুইট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জেতার পর আজ হাথুরুসিংয়ে এক টুইট করেছেন। হিউমার সম্বলিত টুইটে পরোক্ষভাবে প্রশংসা লুকিয়ে আছে।
এই টেস্ট চলাকালীন মুমিনুল হক ও কাইল জেমিসনের এক ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই ছবিটিই টুইট করেছেন হাথুরুসিংহে। ক্যাপশনে লিখেছেন, ‘হেই মিনি, (মুমিনুলের ডাকনাম) সে (জেমিসন) কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে