শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে মেসিকে বাদ রাখতে চান কোচ জানালেন নিজেই
তবে অনুষ্ঠিতব্য সেই দুই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ মেসিকে ওই দুই ম্যাচে আর্জেন্টিনা দলে রাখতে চান না কোচ লিওনেল স্কালোনি। এর পেছনের কারণ অবশ্য কেবল মহামারি করোনার ফের জেঁকে ওঠা।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বড়দিনের ছুটিতে প্যারিস ছেড়ে আর্জেন্টিনায় এসে করোনায় আক্রান্ত হন মেসি। গুঞ্জন ছিল ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তিনি।তবে মেসির এ করোনা আক্রান্তের খবরে বিচলিত হয়ে পড়েন কোচস্কালোনি।
সে কারণেই চলতি মাসেই মেসিকে আবার আর্জেন্টিনায় ডাকা থেকে বিরত থাকতে চেয়েছিলেন তিনি। মেসিকে চলমান মহামারী পরিস্থিতিতে ফের লাতিন আমেরিকায় না আসার প্রস্তাব দিয়েছেন কোচ। তবে কোচের এই প্রস্তাবে এখনই হ্যাঁ বা না কিছুই বলেননি মেসি। আর্জেন্টিনার হয়ে খেলতে চান তিনি। আবার করোনার বিষয়টিকেও সাধারণভাবে দেখছেন না।
তাই পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফদের জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান মেসি। পিএসজি ও লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন যে, তিনি খেলবেন কিনা। জানা গেছে, মেসি সিদ্ধান্ত জানালেই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?