ব্রেকিং নিউজ: পিএসজি ছাড়ছেন মেসি
গত মৌসুমে মেসির দলবদল ছিল বিশ্ব ফুটবলের বড় আলোচিত ঘটনা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে পিএসজিতে যোগ দেন ফুটবল জাদুকর। মেসি-নেইমার জুটি ফের জমবে, এমনটাই প্রত্যাশা ছিল ফুটবলপ্রেমীদের।
কিন্তু বার্সার মত পিএসজিতে এই জুটি জমেনি। বরং প্যারিসে যেন মানিয়ে নিতেই ঘাম ঝরছে মেসির। কোচ মাওরিসিও পচেত্তিনোর সঙ্গে বোঝাপড়ার সমস্যা তো আছেই, মাঠের পারফরম্যান্সেও সেই আগের মেসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল।
এখন শুধু একটাই আশা বাকি, চ্যাম্পিয়ন্স লিগ। বার্সার হয়ে চারবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী তারকা যদি পিএসজিকে প্রথম শিরোপা এনে দিতে ব্যর্থ হন, তবে এই মৌসুমই হতে পারে এই ক্লাবে তার শেষ। মনে করছেন বার্সার সাবেক ফুটবলার কারেস্কো।
কারেস্কো 'এল চিরিংগুতো টিভি'তে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি সবসময়ই বার্সেলোনার অবস্থানটা পিএসজিতে মিস করে। যদি সে সফল হয় মানে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে সে আরেক বছর পিএসজিতে থাকতে পারে। আর যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে, তাহলে এই বছরটাই হবে দীর্ঘ।’
মেসির পিএসজিতে আসাটাই কি ভুল সিদ্ধান্ত ছিল? কারেস্কো তেমনটা মনে করেন না। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে মেসি নিজেই তেমন কিছু উপলব্ধি করতে পারেন, ধারণা তার।
কারেস্কো বলেন, ‘আমার মনে হয় না, খেলোয়াড়ি দিক থেকে দেখলে সে নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করে। তবে ব্যক্তিগত পর্যায়ে সেটা মনে হতে পারে (সিদ্ধান্ত ভুল ছিল)।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে