বাংলাদেশের প্রশংসা করে যা বললেন রস টেইলর
সিরিজের প্রথম টেস্টে কিউইদের মাটিতেই তাদেরকে প্রথমবারের মত হারানোর নতুন ইতিহাস গড়ে ক্রিকেট বিশ্বেরও প্রশংসা কুড়াচ্ছে টাইগাররা। এবার বাংলাদেশের প্রশংসা করার তালিকায় যোগ দিয়েছেন কিউই ব্যাটসম্যান রস টেইলর নিজেও।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন টেইলর। ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন টেইলর। বাংলাদেশের এমন জয় বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দিয়েছে বলেও মনে করেন এই ব্যাটসম্যান।
নিজেদের পারফরম্যান্সে কিউইরা হতাশ হলেও টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে এই ফরম্যাটে বাংলাদেশের ভালো করা প্রয়োজন মন্তব্য করে টেইলর বলেন, ‘’যদি নিরপেক্ষভাবে দেখা হয়, তাহলে এটা (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো খবর। বাংলাদেশের অনেক গর্বের ইতিহাস রয়েছে এবং ওদের জয় আমার মনে হয় না ফলাফল হিসেবে খুব একটা খারাপ। আমরা অবশ্যই ম্যাচে নিজেদের সেরাটা দিতে না পারায় হতাশ ছিলাম। তবে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের ভালো খেলাটা খুব প্রয়োজন।‘’
প্রথম ম্যাচের পাঠ চুকিয়ে দুই দল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ৯ জানুয়ারি। ক্রাইস্টচার্সের উইকেট থেকে বোলাররা সহায়তা পেতে পারে বলেও মনে করেন টেইলর। সিরিজে ফিরতে কিউই ব্যাটসম্যানদেরকেও রানে ফেরা জরুরি বলে জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
তিনি আরও বলেন, ‘’আমার মনে হয় পিচে ঘাস থাকবে এবং বোলাররা ভালো বাউন্স পাবে। আমি নিশ্চিত এই পিচে বোলাররা অধীর আগ্রহে বল করার জন্য অপেক্ষা করছে। তবে আমাদের দলের ব্যাটারদেরও গত ম্যাচের থেকে অনেক ভালো পারফর্ম করাটা জরুরি।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে