খাওয়াজার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ইংল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া
দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাওলি ২২ ও হাসিব হামিদ ৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর সেঞ্চুরির পর ২৯৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
বেয়ারস্টো থামেন ১১৩ রানে। শেষদিকে জ্যাক লিচ ১০ ও স্টুয়ার্ট ব্রড ১৫ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন স্কট বোল্যান্ড। দুটি করে উইকেট নেন নাথান লায়ন ও প্যাট কামিন্স।
১২২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল দ্রুতগতিতে স্কোরবোর্ডে রান তোলা। সেই লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের মাঝেই চার উইকেট হারায় অজিরা।
ডেভিড ওয়ার্নার ৩, মার্কাস হ্যারিস ২৭, মারনাস ল্যাবুশেন ২৯ ও স্টিভ স্মিথ ২৩ রান করে ফিরে যান। এরপর ১৭৯ রানের বড় জুটি গড়েন খাওয়াজা ও ক্যামেরন গ্রিন। পুরো আসরে ব্যাট হাতে অফফর্মে থাকা গ্রিন এই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান।
অপরদিকে খাওয়াজাও কাঙ্খিত সেঞ্চুরি পেয়ে যান। ৭৪ রান করা গ্রিনকে ফেরানোর পরের বলেই উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে (০) ফেরান লিচ। অস্ট্রেলিয়ার রান তখন ছয় উইকেটে ২৬৫। সেই মুহুরতেই ইনিংস ঘোষণা করেন কামিন্স। ১০১ রানে অপরাজিত থাকেন খাওয়াজা।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)-
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪১৬/৮ (ডিক্লে.) (১৩৪ ওভার) (খাওয়াজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ৫/১০১)
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৯৪/১০ (৭০ ওভার) (বেয়ারস্টো ১১৩, স্টোকস ৬৬, উড ৩৯; বোল্যান্ড ৪/৩৬, কামিন্স ২/৬৮)
অস্ট্রেলিয়া (দ্বিতীয় ইনিংস)- ২৬৫/৬ (ডিক্লে.) (খাওয়াজা ১০১*, গ্রিন ৭৪; লিচ ৪/৮৪)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ৩০/০ (১১ ওভার) (লক্ষ্য ৩৮৮ রান) (ক্রাওলি ২২*, হাসিব ৮*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে