মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য নিজের স্বপ্নও বলি দিতে দ্বিধাহীন নেইমার
ইউরোপীয় ফুটবলে আগমনের সময় থেকেই মেসিকে বন্ধু হিসেবে পাশে পেয়েছেন নেইমার। এক সময় সেই বন্ধুত্ব আরো গভীর হয়েছে। তাদের দুজনের সাথে সুয়ারেজের যোগসূত্রে বার্সেলোনা হয়ে উঠেছিলো তৎকালীন ফুটবল দুনিয়ার অন্যতম সেরা দল।
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে নেইমার পাড়ি জমানোর পর মেসির সাথে বেড়েছে দূরত্ব। যদিও বন্ধুত্বে কোন ঘাটতি আসেনি তাদের।
চলতি বছর মেসি পিএসজিতে নাম লেখানোর পর আবারও একসাথে খেলার পাশাপাশি বন্ধুত্বটাও হয়েছে আরও গভীর। এবার বন্ধুত্বের খাতিরে নিজের বিশ্বকাপ জয়ের আশাও ছাড়তে দেখা গেলো নেইমারকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানান নেইমার। সেখানেই লিওনেল মেসির প্রসঙ্গে প্রশ্নের খোলাখুলি জবাব দেন এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমার জানান, “আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। মেসি ফুটবলের জন্য যা করেছে সে জন্য এটা তার প্রাপ্য। সে আমার বন্ধু, আমি তাকে শুভকামনা জানাই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে