ব্রেকিং নিউজ : প্রোটিয়া ক্রিকেটারদের পিএসএল খেলতে মানা
মিনি ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন ৩৬৭ জন ক্রিকেটা। যেখান থেকে একজন দেশি এবং একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। মিনি ড্রাফটে নাম থাকলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য অনাপত্তি পত্র দিচ্ছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠেয় মিনি ড্রাফটের তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ৩৬৭ ক্রিকেটারের তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ডেভিড মিলার, তাবরাইজ শামসিরা। করোনার প্রকোপ বাড়ায় কদিন আগে স্থগিত হয়েছে মানজি সুপার লিগ (এমএসএল)।
ঘরোয়া এই টুর্নামেন্টটি না হওয়ায় প্রোটিয়া ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ঘরোয়া চারদিনের ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের পিএসএল খেলতে না করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে ১৯-২৩ জানুয়ারি মাঠে গড়াবে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে সিরিজ।
আগামী বছরের ২৭ জানুয়ারি করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের। তারপর একমাসব্যাপী ব্যাটে-বলের লড়াই শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে ইতি টানবে আসরটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে