বিসিএলের প্রথম ম্যাচে ব্যর্থ বিজয় ও সৌম্য, দেখেনিন সর্বশেষ স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে শুরুটা দারুণ করেন ওয়ালটন মধ্যাঞ্চলের দুই ওপেনার সৌম্য সরকার ও মিজানুর রহমান। তবে দুই জনের উদ্বোধনী জুটি বড় হতে দেননি রুবেল হোসেন। দলীয় ৩৬ রানে সৌম্য সরকারের স্ট্যাম্প উড়িয়ে দেন তিনি। সেই সাথে শেষ হয় সৌম্যর ১৮ বলে ১৩ রানের ইনিংস।
এই রিপোর্ট লেখা অব্দি ১১ ওভারে ৫৭ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ক্রিজে ৩৪ বলে ৩৪ করে অপরাজিত রয়েছেন মিজানুর রহমান এবং ১৪ বলে ৬ রান করে অপরাজিত রয়েছেন আব্দুল মজিদ।
এক নজরে দুই দলের একাদশ –
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল : ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা, আলাউদ্দিন বাবু।
ওয়ালটন মধ্যাঞ্চল : আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ, আবু হায়দার রনি।
অন্যদিকে সৌম্যর মতো ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা ব্যাটার এনামুল হক বিজয়। সিলেটে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি দক্ষিণাঞ্চল। টস জিতে দক্ষিণাঞ্চলকে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল। ভালো কিছুর ইঙ্গিত দিয়েও এনামুল হক বিজয়ের ইনিংস থামে ব্যক্তিগত ১০ রানে।
শফিকুলের বলে আকবর আলির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন বিজয়। তাঁর সাজঘরে ফেরার পর দ্রুত বিজয়ের দেখানো পথ ধরেন মাইশুকুর। বর্তমানে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে বিসিবি দক্ষিণাঞ্চল।
এক নজরে দুই দলের একাদশ –
বিসিবি উত্তরাঞ্চল : মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।
বিসিবি দক্ষিণাঞ্চল : পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মাইশুকুর রহমান, তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে