সাজঘরে সাকিব, ব্যটিং বির্পযয়ে বিসিবি মধ্যাঞ্চল
ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধে করতে পারেননি সৌম্য। সাজঘরে ফিরেন ১৮ বলে ১৩ রান করে। জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ২ চারে এই রান করেন তিনি। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন আব্দুল মজিদ ও মিজানুর রহমান।
ইনিংসের ১৪তম ওভারে দলীয় ৬৭ রানে মজিদকে (৮) আউট করে এই জুটি ভাঙেন নাঈম হাসান। তার বিদায়ের পরের বলেই আউট হন ৩৬ রান করা মিজানুর। ৪ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৩৬ রান করে আলাউদ্দিন বাবুর শিকারে পরিণত হন তিনি।
এরপর দলের হাল ধরেন সাকিব ও মোহাম্মদ মিঠুন। দু’জনে বেশ দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন। সাকিবের শুরুটা ধীরগতির হলেও অন্যপাশ থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মিঠুন।
তবে সেই আগ্রাসী ইনিংস বড় করতে পারেননি মিঠুন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে ৩৭ বলে ৩৭ রান করেই সাজঘরে ফিরেন মিঠুন। তাঁর বিদায়ে আরও মন্থর ব্যাটিং করেন সাকিব আল হাসান। মিঠুনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়ার পর মোসাদ্দেকের সঙ্গে ২৮ রানের ছোট জুটি গড়েন সাকিব।
তবে অধিনায়ক মোসাদ্দেক বিদায় নেন ৩৮ বলে ১৭ রান করে। মোসাদ্দেকের বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিবও। দলীয় ১৬৬ রানে তানভীরের বলে আউট হন সাকিব। সেই সাথে শেষ হয় অর্ধশতকের আশাও। সাজঘরে ফেরার আগে ৬০.৩৪ স্ট্রাইক রেটে ৫৮ বলে ৩৫ রানের ইনিংস খেলেন সাকিব।
এই রিপোর্ট লেখা অব্দি ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ২১ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন একমাত্র স্বীকৃত ব্যাটার জাকির আলী অনিক।
এক নজরে দুই দলের একাদশ –
ওয়ালটন মধ্যাঞ্চল:
আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল:
ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাঈম হাসান, সোহরাওয়ার্দী শুভ, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে