একটি ঘুমের ঔষধ নিয়ে বিছানায় ঘুমাতে যেতে হবে: কনওয়ে
বাংলাদেশের পেসারদের অগোছালো এবং বিবর্ণ বোলিংয়ের দিনে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন টম লাথাম এবং উইল ইয়ং। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৪৮ রান। শরিফুল ইসলামের বলে ৫৪ রান করা ইয়ং ফিরলেও নিউজিল্যান্ডকে চেপে ধরতে পারেনি বাংলাদেশের বোলাররা।
এরপরের গল্পটা কেবলই লাথাম এবং কনওয়ের। শুরুর দিকে খানিকটা দেখেশুনে ব্যাটিং করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন কনওয়ে। চা বিরতি থেকে ফিরেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। লাথামকে দারুণভাবে সঙ্গ দেয়া বাঁহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮৩ বলে।
এদিন প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টের প্রথম ইনিংসেই পঞ্চাশোর্ধো ইনিংস খেলেছেন তিনি। এদিকে ক্যারিয়ারের প্রথম ৯ ইনিংসে ৬০০ এর বেশি রান তুলেছেন কনওয়ে। ক্যারিয়ারের প্রথম ৫ টেস্ট খেলা ব্যাটারদের মাঝে সর্বোচ্চ রান তোলায় পাঁচে রয়েছেন তিনি।
প্রথম দিন লাথাম সেঞ্চুরি তুলে নিয়ে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকলেও ১ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষা বেড়েছে কনওয়ের। ৯৮ রান নিয়ে দিনের শেষ ওভারে ব্যাটিং করছিলেন কনওয়ে। প্রথম দিনের শেষ ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে নন স্ট্রাইক প্রান্তে আসলে পরের চার বল ডট দেন লাথাম। তাতে ৯৯ রানে অপরাজিত থাকতে হয় কনওয়েকে। এমন অবস্থায় স্বাচ্ছন্দ্যে রাত পার করতে ঘুমের ঔষধ খাওয়ার কথা ভেবে রেখেছেন বাঁহাতি এই ব্যাটার।
এ প্রসঙ্গে কনওয়ে বলেন, ‘স্বাভাবিকভাবেই আমার কিছুটা স্নায়ুচাপ কাজ করছে। খুব সম্ভবত আমাকে একটি ঘুমের ঔষধ নিয়ে বিছানায় ঘুমাতে যেতে হবে।’
এদিকে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি মনে করেন কনওয়ে যে রানই করুক না কেন সে স্বস্তিতে ঘুমাতে পারবে। রনকি বলেন, ‘যত রান করেছে তাতে সে অনেক খুশি এবং সে এখনও ব্যাটিংয়ে আছে। সে রাতে ঘুমাতে পারবে এবং আগামীকাল আবার শুরু করবে (ব্যাটিং)। সে শুধুই ডেভন কনওয়ে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live