বিসিএলে ইমন-নাইমের হাফসেঞ্চুরিতে সহজ জয় নর্থ জোনের
রান তাড়ায় নেমে শুরুতেই এক ওপেনার তানজিদ হাসানকে (৬) হারালেও আরেক ওপেনার ইমন খেলে গেছেন নিজের মতো। ৫৪ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় সমান ৫৪ রানের ইনিংস খেলে আউট হন মারকুটে এই ব্যাটার।
তারপরের দায়িত্বটুকু সামলেছেন নাইম ইসলাম আর মার্শাল আইয়ুব। অভিজ্ঞ এই যুগলের কাঁধে ভর করে ১৯ ওভার হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্থ জোন। নাইম ৮৪ বলে ৯ বাউন্ডারিতে ৬৬ আর মার্শাল ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিল সাউথ জোন। শেষ পর্যন্ত ৪৪ বল বাকি থাকতে ১৬২ রানে গুটিয়ে যায় জাকির হাসানের দল।
তৌহিদ হৃদয় (৭৭ বলে ৫৫) আর পিনাক ঘোষ (৭৬ বলে ৪৭) ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। এনামুল হক বিজয় ১০, জাকির হাসান ১১ আর মাহেদি হাসান করেন মাত্র ৯ রান।
নর্থ জোনের শফিকুল ইসলাম ২৯ রানে ৩টি আর সানজামুল ইসলাম ৩৯ রানে নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার নাইম ইসলামের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে