সাকিব ৩৫, আশরাফুলের ০
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইস্ট জোনের বোলারদের তোপে পড়ে মোসাদ্দেক হোসেনের নর্থ জোন, যে দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্র থেকে কদিন আগে দেশে ফেরা সাকিব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৩৫ রান।
ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানেই গুটিয়ে গেছে সেন্ট্রাল জোনের ইনিংস। সাকিব ছাড়াও ত্রিশের ঘরে আউট হয়েছেন ওপেনার মিজানুর রহমান (৪০ বলে ৩৬) আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন (৩৭ বলে ৩৭)।
সুবিধা করতে পারেননি সৌম্য সরকার (১৩), মোসাদ্দেক হোসেন (১৭), জাকের আলিরা (১৫)। মিজান আর মিঠুনের৫৬ রানের জুটিতে একটা পর্যায়ে ৩ উইকেটে ১২৩ রান ছিল সেন্ট্রাল জোনের। সেখান থেকে আর ৫৪ রান তুলতে ৭ উইকেট হারায় দলটি।
ইস্ট জোনের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা। মাত্র ২১ রানে ৩টি উইকেট শিকার করেন এই পেসার। রুবেল হোসেন ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইস্ট জোন। ওপেনিংয়ে নেমে প্রথম ওভারেই আবু হায়দারকে উইকেট দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। উইকেটরক্ষককের ক্যাচ হয়ে আশরাফুল ফিরেছেন ৫ বলে শূন্য করে।
দিনের আরেক ম্যাচে সিলেট একাডেমি মাঠে ১৬২ রানে গুটিয়ে গেছে জাকির হাসানের সাউথ জোন। তৌহিদ হৃদয় (৭৭ বলে ৫৫) আর পিনাক ঘোষ (৭৬ বলে ৪৭) ছাড়া বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
নর্থ জোনের শফিকুল ইসলাম ২৯ রানে ৩টি আর সানজামুল ইসলাম ৩৯ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার নাইম ইসলামের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে