ব্রেকিং নিউজ: অবসর ঠেকাতে ৩টি অদ্ভুত নিয়ম জারি করলো শ্রীলঙ্কা
খেলোয়াড়রা যখন সিদ্ধান্ত নেন- আর খেলবেন না, তখনই দেন অবসরের ঘোষণা। অথচ শ্রীলঙ্কার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা এখন চাইলেই অবসর নিতে পারবেন না। অবসরের ঘোষণা দেওয়ার অন্তত ৩ মাস আগে বোর্ডকে নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করতে হবে!
এখানেই শেষ নয়। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝোঁক এই অবসর প্রবণতার বড় কারণ। তাই শ্রীলঙ্কা নিয়ম করেছে, জাতীয় দল থেকে অবসর নেওয়ার ৬ মাস পর তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হবে। অর্থাৎ, অবসর নেওয়ার ৬ মাসের মধ্যে ভিনদেশি লিগে খেলতে পারবেন না।
সেক্ষেত্রে বিপাকে পড়বেন নির্দিষ্ট ফরম্যাটকে বিদায় বলা ক্রিকেটাররা, যারা কোনো এক বা দুই ফরম্যাটকে বিদায় বললেও বোর্ডের চুক্তির আওতায় থাকেন। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের অবশ্য অনাপত্তিপত্রের প্রয়োজন নেই।
বিদেশি লিগ তো বটেই, শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে হলেও বিধিনিষেধ মানতে হবে ক্রিকেটারদের। জাতীয় দল থেকে অবসর নিয়ে কোনো লঙ্কান ক্রিকেটার এলপিএলে খেলতে পারবেন না, যদি না তারা ঘরোয়া ক্রিকেটের অন্তত ৮০ শতাংশ ম্যাচে অংশ না নেন।
শ্রীলঙ্কার অদ্ভুতুড়ে এমন নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন