ক্রিকেট ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লেন টম লাথাম
প্রথম তিন বলেই ১৬ রান নেওয়ার পরেও থামার ইচ্ছা ছিল লাথামের। তাই চতুর্থ বলেও বড় শট খেলতে যান তিনি। কিন্তু এবার ধরা পড়ে যান স্কয়ার লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বির হাতে। ফলে সমাপ্তি ঘটে ৫৫২ মিনিটে ৩৭৩ বলে ৩৪ চার ও ২ ছয়ের মারে খেলা ২৫২ রানের ইনিংসের।
আর এর সুবাদে ক্রিকেট ইতিহাসের অনন্য এক কীর্তিতে নাম উঠে যায় লাথামের। নারী ও পুরুষ মিলে প্রায় দেড়শ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ঠিক ২৫২ রানের ইনিংস খেললেন কিউই অধিনায়ক। তার আগে আর কোনো ব্যাটার থামেননি ঠিক ২৫২ রানে।
লাথামের এই ২৫২ রানের ইনিংসের পর এখন সর্বনিম্ন 'অধরা' ইনিংসটি বেড়ে দাঁড়ালো ২৬৫ রানে। অর্থাৎ ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটার এখন পর্যন্ত ঠিক ২৬৫ রানের ইনিংস খেলেননি। এছাড়া অন্তত একবার হলেও ০ থেকে ২৬৪ রান পর্যন্ত ইনিংস দেখে ফেলেছে ক্রিকেট ইতিহাস।
শুধু পুরুষ ক্রিকেট হিসেব করলে সর্বনিম্ন 'অধরা' ইনিংসে ২২৯ রানের। কেননা এখন পর্যন্ত কোনো পুরুষ ব্যাটার ঠিক ২২৯ রান করতে পারেননি। তবে প্রায় ২৫ বছর আগে ১৯৯৭ সালে নারী ওয়ানডে ম্যাচে ১৫৫ বলে ২২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার বেলিন্ডা ক্লার্ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live