দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে যে একটি কারণে বিশ্ব ক্রিকেটে প্রসংশার জোয়ারে ভাসছে বাংলাদেশ
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান এই টেস্ট ম্যাচই টেলরের ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ। ২০০৭ সালে শুরু করা সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে ২০২২ এ। এরপরও ৬ ম্যাচের জন্য হয়ত টেলরকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে, তবে সেগুলো সবই ওয়ানডে ম্যাচ। ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন মাঠে নামার প্রয়োজন পড়েনি টেলরের। দ্বিতীয় দিন সকালে শতক হাঁকানো ডেভন কনওয়েকে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তারপরই মাঠে নামেন টেলর।
টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে সম্মান জানান। একাদশের বাইরের ক্রিকেটাররাও ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন। এই আচরণকে প্রশংসনীয় বলছে বিশ্ব ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রশংসার সাগরে ভাসছেন টাইগাররা।
জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি টেলর। ৩৯ বল খেলে বিদায় নিয়েছেন প্রথম সেশনেই। ২৮ রান আসে তার ব্যাট থেকে। এবাদত হোসেনের বলে শরিফুল ইসলামের তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন টেলর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে