ব্রেকিং নিউজ: বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড গড়লেন এবাদত
২০১৯ সালে কলকাতায় ভারতের বিপক্ষে সর্বশেষ ব্যাট হাতে রানের দেখা পেয়েছিলেন এবাদত। সেদিন ২ রানের জন্য দৌঁড় দিলেও ব্যাট ক্রিজ স্পর্শ না করায় পেয়েছিলেন ১ রান। সেই ছিল শেষবার! তারপর কখনো ০ রানে আউট হয়েছেন, কখনো বা ০ রানে অপরাজিত থেকেছেন। গত ২৬ মাসে আর ব্যাট হাতে রানের দেখা পাননি তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ০ রানে অপরাজিত থাকেন এবাদত। ফলে টানা ০ ইনিংসে এবাদতের নামে পাশে বসলো ১০ রান। অবিশ্বাস্য হলেও সত্য যে ১২টি টেস্ট ম্যাচ খেলার পরও এখনো মোট রানই দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি এবাদত। ১৭ ইনিংসে তার সংগ্রহ ৪ রান। ব্যাটিং গড় ০.৫০। সর্বোচ্চ ২ রান এসেছে তার ইনিংসে। অপরাজিত থেকেছেন ৯ বার।
এবাদতের এমন বিব্রতকর রেকর্ড গড়ার দিনে বাংলাদেশও পড়েছে চরম ব্যাটিং বিপর্যয়ে। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে ১২৬ রানে। আগে ব্যাট করে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ৬ উইকেটে ৫২১ রান। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৫ উইকেট শিকার করেছেন। এই ইনিংসেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন