রুটকে বাদ দিয়ে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে যাকে দেখতে চান রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দশ টেস্ট ধরে জয়ের দেখা পাচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমনকি সবমিলিয়ে দল হিসেবে ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। তাই অধিনায়কত্বের ব্যাটনটা রুটের হাত থেকে স্টোকসের কাছে যাওয়াই সবচেয়ে ভালো হবে বলে মানছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘একমাত্র বেন স্টোকসই এখন ইংল্যান্ডের অধিনায়ক হতে পারে। আমার মনে হয়, সে যদি দলের অধিনায়ক হতো তাহলে খেলোয়াড় হিসেবেও আরও পরিণত হতে পারতো।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আরেকটু বাড়তি দায়িত্ব দেওয়া হলে স্টোকস আরও ভালো খেলোয়াড় হতো। যা দলের ওপরেও একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে।’
এসময় স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ নিয়ে পন্টিং বলেন, ‘আমি স্টোকসকে সেভাবে চিনি না। তবে আমি যদি ইংলিশ ক্রিকেটের চেহারা বদলানোর চেষ্টা করতাম তাহলে আমি অবশ্যই তাকে (স্টোকস) দিতাম দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন