আশা করছি, আগামীকাল আমরা ভালো একটা শুরু করতে পারবো: প্রিন্স
বাংলাদেশের ইনিংসের অবস্থা আরও করুণ হতে পারতো যদি না ছয় নম্বরে নামা ইয়াসির আলি রাব্বি ৫৫ ও সাতে নামা নুরুল হাসান সোহান খেলতেন ৪১ রানের ইনিংস। তাদের আগে নামা পাঁচ ব্যাটার কিংবা পরের চারজনের কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।
প্রথম পাঁচ ব্যাটারের চারজনই আউট হয়েছেন উইকেটের পেছনে (উইকেটরক্ষক-স্লিপ) ক্যাচ দিয়ে। অধিনায়ক মুমিনুল হক ফিরেছেন সরাসরি বোল্ড হয়ে। অফস্ট্যাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লেগে ফিরেছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।
এই সমস্যা থেকে মুক্তি পেতে নিজ দলের ব্যাটারদের আরও বেশি বল ছাড়তে পরামর্শ দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি প্রথম ম্যাচের সঙ্গে এই ম্যাচের পার্থক্যটাও দেখছেন বল ছাড়ার ক্ষেত্রেই।
মাত্র ১২৬ রানে অলআউট হয়ে ৩৯৫ রানে পিছিয়ে থাকা দলের ব্যাটারদের জন্য কী পরামর্শ থাকবে? এমন প্রশ্নের উত্তরে প্রিন্স বলেছেন, ‘আমরা নিউজিল্যান্ড ব্যাটারদের কাছ থেকে দেখেছি, অফস্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়ে খেলেছে। কিউই ব্যাটারদের ক্ষেত্রে এটা সহজাত বৈশিষ্ট্য। কারণ তারা বাউন্সি উইকেটে বেশি খেলে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছেলেরা বেশিরভাগ বল ব্যাটে খেলে থাকে। আমার মতে, মাউন্টে (প্রথম টেস্টে) আমরা অনেক বল ছেড়েছি এবং ব্যাকফুটে ভালো খেলেছি। আমি মনে করি, আজকেও আমরা আরও বেশি বল ছেড়ে খেলতে পারতাম।’
এসময় মুমিনুলদের দ্বিতীয় ইনিংসের জন্য পরামর্শ দিয়ে প্রিন্স বলেন, ‘আশা করছি, আগামীকাল আমরা ভালো একটা শুরু করতে পারবো। আমার মতে, অফস্ট্যাম্পের বাইরের আরও বেশি বল ছাড়তে হবে। যাতে তারা আমাদের উইকেট বরাবর বোলিংয়ের চিন্তা করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে