ফজলে রাব্বিকে রেখে নাঈম কেন একাদশে, জবাবে যা বললেন প্রিন্স
সমালোচনার বড় একটি ইস্যু নাঈম শেখের অন্তর্ভুক্তি। টি-টোয়েন্টি দলের এই ক্রিকেটারের লাল বলে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। অথচ তারই টেস্ট অভিষেক করানো হল নিউজিল্যান্ডের মত কঠিন কন্ডিশনে। লঙ্গার ভার্শনে নাঈমের অভিজ্ঞতার ঘাটতি চোখে পড়ল পারফরম্যান্সেও। তিক্ত রেকর্ডের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই।
অথচ দলের সাথে ছিলেন ফজলে মাহমুদ রাব্বি, যিনি জাতীয় লিগে ৬ ম্যাচে ৬শরও বেশি রান করে প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেয়েছেন। অতীতে জাতীয় দলের হয়ে খেলা সেই ফজলে মাহমুদকে সুযোগ না দিয়ে কেন নেওয়া হল নাঈমকে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকেও শুনতে হল সেই প্রশ্ন। তবে টাইগারদের ব্যাটিং গুরু এই প্রশ্নের উত্তর দিতে চাননি।
তিনি বলেন, ‘আমি তো নির্বাচক প্যানেলের কেউ নই। এই প্রশ্নের উত্তর নির্বাচক প্যানেল থেকে পেতে পারেন। নাঈমও তো একজন ওপেনার, যদিও টি-টোয়েন্টিতে। সেখানে তো সে ভালোই করেছে।’
কয়েকদিন আগে অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার দাবি করেছিলেন, স্কোয়াড নির্বাচনের কাজ তারা করে দিলেও একাদশ সাজানো হয় কোচ ও অধিনায়কের মতামত অনুযায়ী। প্রিন্স যদিও নাঈমকে দলে রাখার কারণ জানতে পথ বাতলে দিয়েছেন নির্বাচক প্যানেলের দিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে