বাংলাদেশকে ফলোঅন করাবে না নিউজিল্যান্ড ব্যাটিং করবে
স্বাভাবিকভাবেই বাংলাদেশকে ফলোঅন করাতে পারবে স্বাগতিকরা। অন্তত ২০০ রানের ব্যবধান হলে চাইলেই প্রতিপক্ষকে ফলোঅন করানো সম্ভব। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর নিউজিল্যান্ড চরম প্রতিশোধ নিতে চাইবে, এটাই স্বাভাবিক।
সে ক্ষেত্রে বাংলাদেশকে যদি ইনিংস ব্যবধানে হারাতে পারে, তাহলে এর চেয়ে দারুন আর কিছু হতে পারে না তাদের জন্য। তো সে সুযোগ কী নেবেন টম ল্যাথাম?
দ্বিতীয় দিন শেষ বিকেলে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তৃতীয় দিন সকালেই হয়তো সিদ্ধান্তটা জানানো হবে। তবে, কিউই পেসার ট্রেন্ট বোল্ট দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসার পর তার কাছে জানতে চাওয়া হয়, তারা বাংলাদেশকে অলো অন করানোর চিন্তা করছে কি না?
প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে গুঁড়িয়ে দেয়া ট্রেন্ট বোল্ট স্পষ্ট করে কিছু বলেননি। হয়তো, সিদ্ধান্তটা অধিনায়ক দেবেন, তাই নিজে থেকে তিনি কিছু বলতে চাননি। তবে, আকারে-ইঙ্গিতে যা বুঝিয়েছেন, তাতে মনে হচ্ছে বাংলাদেশকে ফলো অন করাবেন তারা।
এ নিয়ে ট্রেন্ট বোল্ট বলেন, ‘উইকেট দেখে তো মনে হচ্ছে, কিছুটা কুঁচকানো তথা ভাঙতে শুরু করেছে। এমন উইকেটে সকালবেলা সম্ভবত নতুন বলই পাবো এবং এই উইকেটে নতুন বলে বোলিং করা দুর্দান্ত বিষয়। আমি নিশ্চিত তারা (বাংলাদেশ দল) এ বিষয়টা নিয়েই ঘুমাতে যাবে এবং সকালে উঠে এর মোকাবেলা করবে।’
অর্থ্যাৎ, ট্রেন্ট বোল্ট আকারে-ইঙ্গিতে জানিয়েই দিলেন, আগামীকাল সকালে নতুন বলে তাকে মোকাবেলা করতে হবে বাংলাদেশ দলকে। তার মানে, ফলো অনই করানো হবে টাইগারদের।
তবে, এমন সম্ভাবনাও আছে যে ফলোঅন করাবে না। কারণ, এই টেস্ট ম্যাচটি যেহেতু রস টেলরের শেষ ম্যাচ। টেস্টেরও তিনদিন বাকি পড়ে আছে। টেলরকে শেষে এসে আরও একবার ব্যাট করার সুযোগ করে দিতে হয়তো ফলো অনে বাংলাদেশকে না ফেলে নিজেরাই ব্যাট হাতে নেমে পড়লো মাঠে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে