ব্যাক টু ব্যাক টু সেঞ্চুরি করেও চরম দু:সংবাদ পেলেন উসমান খাজা
দুজনকেই ৫ এ খেলানোর পরিকল্পনায় রেখে অ্যাশেজের স্কোয়াডে রাখা হয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৩ টেস্টের একাদশে জায়গা পান হেডই।
ট্রাভিস হেড ব্যর্থ হলেই একাদশে জায়গা মিলবে উসমান খাজার, তবে সেই কাজটা কঠিন করে দেড়শ রানের দুরন্ত ইনিংস খেলে একাদশে জায়গা আরও পোক্ত করেন হেড।
তবে ট্রাভিস হেডের দুর্ভাগ্যে কপাল খোলে খাজার, চতুর্থ টেস্টের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন হেড। হেডের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান খাজা,
তবে হেড সুস্থ হয়ে ফিরলে বেঞ্চে যেতে হতে পারে বাঁহাতি এই ব্যাটারকে। এই প্রক্রিয়া মেনে নিলেও বার বার এভাবে বাদ পড়াটা কষ্টের সেটা উল্লেখ করে একটা স্থিরতার প্রয়োজনীয়তা দেখছেন খাজা।
পরের টেস্টে অনিশ্চয়তার কথা উল্লেখ করে উসমান খাজা বলেন, “আমার মনে হচ্ছে পরের ম্যাচে আমি বাদ পড়ব। জর্জ বেইলি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, আমি এই প্রক্রিয়ার বিরুদ্ধে নই।
আমার ক্যারিয়ার জুড়ে ওঠা পড়া লেগেই আছে। আমার মনে হয় একটা স্থিরতা প্রয়োজন, একজন ক্রিকেটারের জন্য বারবার বাদ পড়া কতটা কষ্টের সেটা আমি জানি।”
শুধু অনিশ্চয়তা নয়, পরের টেস্টে হেড ফিরলে একাদশে জায়গা পাওয়ার আশাটাও করছেন না উসমান খাজা। তিনি আরও বলেন, “নির্বাচকরা যে প্রক্রিয়ায় কাজ করছেন সেটা ভাল। এই মুহূর্তে আমি আশা করছি না পরের টেস্ট খেলবো।
তবে আমি তৈরি, হঠাৎ করে কেউ করোনা আক্রান্ত হয়ে যেতেই পারে।” অ্যাশেজে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন উসমান খাজা, সিডনির মাঠে সেই সংখ্যাটা তৃতীয়।
যদিও খাজার দুই সেঞ্চুরির পরেও জিততে পারেনি অস্ট্রেলিয়া, শেষ দিনে বৃষ্টি আর ইংলিশ লোয়ার অর্ডারের দৃঢ়তায় ম্যাচটি ড্র হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে