দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কীভাবে করতে হবে টাইগারদের বার্তা দিলেন আশরাফুল
তবে বুঝিয়ে দিয়েছেন, আসল পার্থক্যটা হলো কন্ডিশন। বাংলাদেশের ক্রিকেটাররা মাউন্ট মঙ্গানুইয়ের কন্ডিশনের সঙ্গে নিজেদের খুব ভালভাবে মানিয়ে নিতে পারলেও ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এসে পারেনি। খাবি খাচ্ছে। কারণ এই কন্ডিশনের সাথে অ্যাডজাস্টমেন্টটা ভাল হয়নি।
আশরাফুলে ব্যাখ্যা, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ডাবল বাউন্স ছিল। ওই ধরনের উইকেটে বল লাফিয়েও উঠবে। আবার নামবেও; কিন্তু এখানে শুধু উঠবে। নামবে না। আন ইভেন বাউন্সের পিচে আপনি বাজে বল করে আলগা ডেলিভারি দিয়েও বেঁচে যাবেন। তবে ইভেন উইকেটে আলগা বল করলে আর রক্ষা নেই। এখানে তাই হয়েছে। আমরা ভাল বোলিংও করিনি। বেশ আলগা বল ছুঁড়েছি। কিউরা ওভারপিছু প্রায় ৪ করে রান করেছে।
ওপেনার সাদমানের আউট হওয়ার উপমা টেনে আশরাফুল বলেন, ‘এ উইকেটে কখনো লেন্থ আবার কোন সময় লাইনটা বড় ফ্যাক্টর। দেখে সাদমান আজ লেগ মিডলে থাকা বলকে কী সুন্দরভাবে ডিফেন্স করেছে।
কিন্তু যখনই বল লেগ মিডলে না পড়ে অফস্ট্যাম্প ও তার আশপাশে পড়েছে, তখন ওই লেন্থের ডেলিভারিতেই সে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছে। লেন্থ এক ছিল। শুধু লাইনটাই ছিল ভিন্ন। ফোর্থ স্ট্যাম্পে খেলতে গিয়ে আউট হয়েছে সাদমান। ছেড়ে দিলেই বেঁচে যেত; কিন্তু অফস্ট্যাম্প ও তার আশপাশের বলে ওই অ্যাডজাস্টমেন্টটাই আসল। সেটা সহজ কাজ নয়।’
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কী করতে পারে? আবারও কী এমন পরিণতিই ঘটবে? নাকি প্রথম ইনিংসের চেয়ে ভাল ব্যাটিংয়ের সম্ভাবনা আছে?
আশরাফুল নৈরাশ্যবাদী নন। তার কথা, ‘অফস্ট্যাম্পের আশপাশে দেখে ও ছেড়ে খেলতে পারলে এবং মঙ্গলবার সকালের সেশনটা দেখে কাটিয়ে দিতে পারলে প্রথম ইনিংসের মত এত খারাপ অবস্থা হবে না।’
আশরাফুলের প্রেসক্রিপশন, প্রথমতঃ বল ছেড়ে খেলতে হবে। ফোর্থ ও ফিফথ উইকেটের বলগুলোকে সর্বোচ্চ সতর্ক হয়ে খেলতে হবে।
তিনি বলেন, ‘আমরা যদি ছেড়ে খেলতে পারি, ফোর্থ-ফিফথ উইকেটের বলকে উইকেট কভার করে ব্যাট পেতে না দিয়ে পিছনে যেতে দিতে পারি, তাহলে এতটা খারাপ অবস্থায় পড়তে হবে না। আর সবচেয়ে বড় কথা, কাল মঙ্গলবার সকালের সেশনটা খুব গুরুত্বপূর্ণ। সকালে যদি উইকেট আঁকড়ে থাকা যায়, তাহলে নতুন বল যদি সারভাইভ করতে পারি, তাহলে লম্বা সময় উইকেটে থাকা সম্ভব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live